সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশের শেয়ারবাজারে অস্থিরতার মধ্যেই বিরাট পতন দেখা গেল সোনা, রুপোর দামে (Gold Price)। একেবারে হুরমুরিয়ে দাম কমল সোনা, রুপোর। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কমে গেল মূল্যবান ধাতুগুলির দাম। যার ফলে কিছুটা হলেও এবার স্বস্তির মুখ দেখছে সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারেররা। তাহলে কি এবার ৫০ হাজার টাকায় নেমে আসলো সোনার দাম?
আজকের সোনার দাম
গুডস রিটার্নের তথ্য অনুযায়ী, আজ ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম কমেছে প্রায় ৪২৭ টাকা। অর্থাৎ নতুন দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ১৪,৭৭৬ টাকা আর ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ৪৭ হাজার ৭৬০ টাকা। এদিকে ২২ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি গ্রাম কমেছে প্রায় ৪০৫ টাকা। সেক্ষেত্রে ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ৪০ হাজার ৪০০ টাকা। আর গয়না কেনার ক্ষেত্রে সবসময় এই সোনাই বেশি ব্যবহার করা হয়। পাশাপাশি ১৮ গ্যারেট সোনার দামও প্রায় প্রতি গ্রামে ৩৩৫ টাকা করে কমেছে। আর নতুন দাম দাঁড়িয়েছে ১ গ্রামে ১১,৫২৫ টাকা।
রুপোর দামেও বিরাট পতন
অন্যদিকে সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপোর দরও একেবারে তলানিতে ঠেকেছে। হ্যাঁ, আজ প্রতি কেজি রুপোর দাম কমেছে প্রায় ১০,০৪২ টাকা। আর নতুন দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে ২ লক্ষ ৩৫ হাজার ৫১৪ টাকা। যেখানে বিগত দু’মাস আগে প্রায় ৪ লক্ষের গন্ডি টপকে গিয়েছিল সাদা ধাতুর দাম, সেখানে এই দরপতন মধ্যবিত্তদের জন্য যে খুশির খবর আনবে তা বলার অপেক্ষা রাখে না। আর একদিনে এত বড় পতন খুব একটা দেখা যায় না বললেও চলে।
আরও পড়ুন: ভোটের আগেই খুশির খবর, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল রাজ্য সরকার
৫০ হাজারে নেমে আসবে সোনা?
সোনার দাম যেভাবে পতন হচ্ছে, তাতে আঁচ করা যায় যে আরও দরপতন হবে হলুদ ধাতুর। তবে ৫০,০০০ টাকায় সোনা নেমে আসবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত বাজার বিশেষজ্ঞরা নিশ্চয়তা দিতে পারেনি। কিন্তু হ্যাঁ, এখনও দরপতন হতে পারে। এমনকি তা আবারও মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে চলে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সোনা বিক্রি করা খুব একটা লাভজনক না। কারণ, দাম কমে যাওয়ার কারণে বিক্রি করলে দামও কম পাবেন। আর বর্তমানে প্রতি গ্রাম সোনার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে মাত্র ১৩ হাজার ৪৪৬ টাকা, যা আগে তুলনায় অনেকটাই কম। তাই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে এগোবেন।