বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর 4 মার্চ দেশজুড়ে পালিত হবে হোলি। আর সেই উৎসব উপলক্ষ্যে বিরাট ঘোষণা করে দিল বিজেপি সরকার। জানা যাচ্ছে, এবার হোলি উপলক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে একটি করে গ্যাস সিলিন্ডার পাবেন (Free LPG Gas) সাধারণ নাগরিকরা। শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডারের সাথে সাথে অ্যাকাউন্টে ঢুকবে 853 টাকা। বিজেপি সরকারের তরফ থেকে হোলির আগে এমন বিশেষ উপহারে উচ্ছ্বসিত আমজনতা।
কারা পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ 853 টাকা?
বলে রাখি, দিল্লির বিজেপি সরকার বর্তমানে রাজধানীর বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করেছে। রেখা গুপ্তার সরকার খুব পরিষ্কারভাবে জানিয়েছে, হোলি উৎসবকে সামনে রেখে আগামী 4 মার্চ দিল্লির ঘরে ঘরে পৌঁছে যাবে, বিনামূল্যে LPG রান্নার গ্যাস। রেখা গুপ্তার কথায়, হোলি থেকে এই বিশেষ প্রকল্প চালু করল দিল্লির সরকার। সরকারের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, এই বিশেষ প্রকল্পের অধীনে সাধারণ নাগরিকরা ডিবিটি এর মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন। এই প্রকল্পে রেশন কার্ডধারীরা সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার পাশাপাশি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 853 টাকা করে পাবেন। সরকারের তরফে এই টাকা ক্রেডিট হয়ে যাবে তাদের খাতায়। সহজ ভাবে বলতে গেলে, দিল্লির স্থায়ী বাসিন্দা এবং যাঁদের দিল্লি সরকারের বৈধ রেশন কার্ড রয়েছে, যাঁদের ডিবিটি এর সাথে যুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যাঁদের নাম রেশন কার্ড সিস্টেমে আছে তাঁরা সরকারের এই সুবিধা পাবেন। একই সাথে PNG ব্যবহার করেন এমন ব্যক্তিদের অ্যাকাউন্টেও দেওয়া হবে 853 টাকা করে।
অবশ্যই পড়ুন: শক্তি হারাচ্ছে নিম্নচাপ, ফের ভিজবে দক্ষিণবঙ্গের ৬ জেলা! আবহাওয়ার আপডেট
প্রসঙ্গত, হোলি থেকে শুরু হতে যাওয়া দিল্লি সরকারের বিশেষ প্রকল্পের আওতায় দোল উৎসবের সময় একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং নির্দিষ্ট অর্থ দেওয়ার পাশাপাশি দীপাবলিতেও বিনামূল্যে LPG সিলিন্ডার পাবেন দিল্লির রেশন কার্ডধারীরা।