সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: সামনেই দোল উৎসব। তবে হোলির দিন যদি ট্রেনে যাতায়াত করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগেভাগেই সাবধান হন। কারণ, আগামী ৩ মার্চ হাওড়া ডিভিশনে মোট ৬৫টি লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করার ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway Zone)। ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর রেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রী সংখ্যা আর উৎসবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোন কোন লাইনে কোন কোন ট্রেন বাতিল থাকছে? জানুন এই প্রতিবেদনে।

হাওড়া-বর্ধমান লাইনে বাতিল একাধিক ট্রেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-বর্ধমান মেন লাইনে মোট পাঁচটি লোকাল ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে আপ ৩৭৮১৯, ৩৭৭৭১ এবং ৩৭৮৪৩ ট্রেন রয়েছে, আর ডাউনে থাকছে ৩৭৮২২ এবং ৩৭৬১২। অন্যদিকে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ১৩টি ট্রেন বাতিল করা হচ্ছে। এর মধ্যে আপ লাইনে বাতিল ট্রেনগুলির নম্বর হল ৩৬০৭১, ৩৬৮৭১, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১ এবং ৩৬০৩৩। পাশাপাশি ডাউন লাইনে বাতিল থাকছে ট্রেন নম্বর ৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬০৮২, ৩৬০৩৪ এবং ৩৬৮৪০।

হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে বাতিল একাধিক ট্রেন

শুধুমাত্র হাওড়া-বর্ধমান নয়, বরং হাওড়া-ব্যান্ডেল মেন লাইনেও ১৫টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই লাইনে আপ ট্রেনের মধ্যে বাতিল থাকছে ট্রেন নম্বর ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭২২১, ৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১ এবং ৩৭৫১১। আর ডাউন লাইনে বাতিল ট্রেনগুলি হল ৩৭২২৪, ৩৭২০২, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬ এবং ৩৭৫১২।

হাওড়া-শেওড়াফুলি ও হাওড়া-তারকেশ্বর লাইন

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-শেওড়াফুলি লাইনে মোট ১০টি লোকাল ট্রেন বাতিল থাকছে। তার মধ্যে আপ ট্রেনগুলির নম্বর হচ্ছে ৩৭০৪১, ৩৭০৪৫, ৩৭০৪৭, ৩৭০৪৯ ও ৩৭০৫৫। এবং ডাউন ট্রেনগুলোর নম্বর ৩৭০৪২, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০ ও ৩৭০৫৬। পাশাপাশি হাওড়া-তারকেশ্বর লাইনে মোট ৮টি ট্রেন বাতিল থাকছে। সেই তালিকায় আপ ট্রেনের মধ্যে রয়েছে ৩৭৩০১, ৩৭৩২৩, ৩৭৩৩১ এবং ৩৭৪১৩। আর ডাউন ট্রেনের মধ্যে রয়েছে ট্রেন নম্বর ৩৭৩০২, ৩৭৩৩২, ৩৭৩৪২ এবং ৩৭৪১৪।
আরও পড়ুন: ভ্যাঁপসা গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা! আবহাওয়ার আপডেট

অন্যান্য একাধিক লাইনে বাতিল ট্রেন

এদিকে হাওড়া-শ্রীরামপুর লাইনে মোট চারটি ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে আপ ট্রেনের তালিকায় রয়েছে ৩৭০১১ এবং ৩৭০১৩। পাশাপাশি ডাউন ট্রেনের তালিকায় রয়েছে ৩৭০১২ এবং ৩৭০১৪। এছাড়া নৈহাটি-ব্যান্ডেল লাইনে মোট ছয়টি ট্রেন বাতিল থাকছে। যার মধ্যে আপ ট্রেনের তালিকায় রয়েছে ৩৭৫৮৭, ৩৭৫৩১ এবং ৩৭৫৩৫। ডাউন ট্রেনের তালিকায় রয়েছে ৩৭৫২৮, ৩৭৫৩২ এবং ৩৭৫৩৬। এছাড়াও বর্ধমান-কাটোয়া লাইনে মোট চারটি ট্রেন বাতিল থাকবে। সেক্ষেত্রে আপ ট্রেনের তালিকায় রয়েছে ৩৫০১৩ এবং ৩৫০১৯ আর ডাউন ট্রেনের তালিকা রয়েছে ৩৫০১৪ এবং ৩৫০২০।