বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধে পকেটে কোপ পড়েছে ভারতের আমজনতার। কেন্দ্রীয় সরকারের তরফে দেশবাসীকে আশ্বাস দেওয়া সত্ত্বেও 60 টাকা বেড়েছে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম (Discount On LPG)। এরই মাঝে আবার গ্যাস সিলিন্ডার বুকিং এর সময়সীমা বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। বেশ কিছু জায়গায় রান্নার গ্যাসের জন্য একপ্রকার হাহাকার তৈরি হয়েছে। তবে এমন দোলাচল পরিস্থিতির মধ্যেও 300 টাকা ছাড়ে মিলবে গ্যাস সিলিন্ডার। কীভাবে? রইল বিস্তারিত।

300 টাকা ডিসকাউন্টে কিনুন গ্যাস

পশ্চিম এশিয়ার যুদ্ধ ভয়াবহ রূপ নিতে শুরু করলে কেন্দ্রীয় সরকারের তরফে দেশবাসীকে আশ্বস্ত করা হয়, যতই সমস্যা হোক দেশে বাড়বে না রান্নার গ্যাসের দাম। পেট্রোল এবং ডিজেলের দামও এখনই বৃদ্ধি করা হচ্ছে না। কিন্তু সেই আশ্বাস সত্ত্বেও অতিরিক্ত 60 টাকা খরচ করে কিনতে হচ্ছে রান্নার গ্যাস। এদিকে যুদ্ধ আবহে দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসেরও। ঠিক সেই আবহে সাধারণ জনগণকে স্বস্তি দিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। বলাই বাহুল্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ব্যক্তিরা রান্নার গ্যাস বুক করলে 300 টাকা করে ভর্তুকি পাবেন। এক কথায়, রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়ে 913 টাকা হলেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই গ্যাস 300 টাকা ছাড়ে অর্থাৎ 613 টাকাতেই পেয়ে যাবেন। তবে এই প্রকল্পের আওতায় নেই এমন ব্যক্তিদের 913 টাকা খরচ করেই কিনতে হবে রান্নার গ্যাস।
অবশ্যই পড়ুন: সৌরভ গাঙ্গুলিকে বিশেষ সম্মান দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড
উল্লেখ্য, দেশের আমজনতার কথা মাথায় রেখে প্রত্যেকের ঘরে ঘরে সাশ্রয়ী মূল্যে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে 2022 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সরকারের তরফে প্রথম 14.2 কেজির সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকি দেওয়া শুরু হয়েছিল। এরপর সেই ভর্তুকির পরিমাণ বেড়ে 300 টাকা করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্পের আওতায় 10 কোটিরও বেশি মানুষ 300 টাকা ভর্তুকি সহ অল্প দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন। যদিও এই প্রকল্প শুরু হয়েছিল 2016 তে।