সৌভিক মুখার্জী, কলকাতা: শীতের মরসুম কেটে শুরু হয়েছে ম্যাজম্যাজে গরম। তবে আজ ভোরবেলায় ভিজল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু কতদিন চলবে এই বৃষ্টি? কোন কোন জেলায় আবহাওয়া (Weather Update) কেমন থাকবে? পারদ কি আবারও পতন হবে?
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত
হাওয়া অফিস সূত্রে খবর, সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত। তবে চলতি সপ্তাহে তাপমাত্রার সেরকম কোনও উত্থানপতন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বিকেলের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর আজ বা কাল সূর্যের দেখা পাওয়া যাবে না বলেই অনুমান। জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্য থাকবে, এবং সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। আপাতত এই কদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, দক্ষিণ ২৪ পরগনা জেলার একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর শহর কলকাতায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ থাকার কারণে দিনের তাপমাত্রা কমবে আর রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে। এদিকে দক্ষিণবঙ্গে শীত নেই বললেই চলে, বসন্তের হাওয়ায় আমেজ বাঙালি। রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তবে বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের কারণে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। আবার রাতের দিকে তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। ওদিকে নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে আর এর অভিমুখ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে। তবে দক্ষিণবঙ্গে সকালবেলা হালকা কুয়াশা থাকবে। যত দিন গড়াবে তত আকাশ পরিষ্কার হবে। আবার বিকালের দিকে মেঘলা আকাশ থাকবে বলেই খবর।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের উপর বাড়বে চাপ? DA মামলায় বড় পদক্ষেপ কর্মীদের
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছে কলকাতা হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং থেকে শুরু করে কোচবিহার জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী এক সপ্তাহ তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন নেই। দার্জিলিং এবং তৎসংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন পারদ ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতে ১১ থেকে ১৫ ডিগ্রির ভিতর থাকবে পারদ। আর উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, মালদা সংলগ্ন জেলাগুলোতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। তবে এই জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।