সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: চৈত্রের শেষে বাংলার আবহাওয়ায় যেন অদ্ভুত খামখেলিপনা (Weather Update)। একদিকে আকাশজুড়ে মেঘের আনাগোনা, আবার অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস। আবার ঠিক তখনই পাল্লা দিয়ে বাড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিকে অর্থাৎ আগামী শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে নতুন করে আবার ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু হতে পারে। কিন্তু হ্যাঁ, বৃষ্টির জন্য স্বস্তি পাবে না আমজনতা। বরং, অস্বস্তি আরও বাড়তে পারে আর তাপমাত্রা আরও চড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকতে পারে। কিন্তু শুক্রবার থেকে আকাশের ভোলবদল হবে। জানা যাচ্ছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শহর কলকাতায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি এদিন কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। আর শনি এবং রবিবার ঝড়ের দাপট আরও বেড়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এদিকে কলকাতা ছাড়াও নদিয়া, হাওড়া, হুগলি, ঝড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে শুক্রবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানে বিক্ষিপ্তসহ হালকা বৃষ্টি হতে পারে। তাই এই সমস্ত জেলার বাসিন্দাদের সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: বুলেট ট্রেন নিয়ে বিরাট সুখবর! সুদূর চিন থেকে মুম্বাই এল বিরাট মেশিন
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
এদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কারণ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে দুর্যোগ আরও বাড়বে। সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মিলবে না আমজনতার, এমনটাই মত আবহাওয়াবিদদের। পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আর বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে ভ্যাঁপসা গরম অনুভূত হবে।