বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। 28 মার্চ উদ্বোধনী ম্যাচে অংশ নেবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। আর তার আগেই বড় ফাঁসা ফাঁসল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস! জানা যাচ্ছে, IPL শুরু হওয়ার আগেই CSK (Chennai Super Kings) এর বিরুদ্ধে মামলা করে বসেছে Sun Tv Network। কিন্তু কেন হঠাৎ এই দক্ষিণী দলের বিরুদ্ধে মামলা করতে গেল সম্প্রচারকারী সংস্থা?
CSK এর বিরুদ্ধে মামলার কারণ?
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে Jailer, Jailer 2 এবং Coolie সিনেমার গান এবং ডায়ালগ সরাসরি ব্যবহার করার অভিযোগ উঠেছে। 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করে মাদ্রাজ হাইকোর্টের দারস্ত হয়েছে Sun Tv। ওই সম্প্রচারকারী সংস্থা সরাসরি অভিযোগ করেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল চেন্নাই সুপার কিংস তাদের সিনেমার গান, ডায়লগ এমনকি ব্যাকগ্রাউন্ড ট্র্যাক বা মিউজিক ব্যবহার করে সেই কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় চালিয়েছে। মামলাকারী সংস্থা জানিয়েছে, চেন্নাই সুপার কিংস একেবারে অফিসিয়াল ভাবে IPL 2026 এর জন্য নতুন জার্সি উন্মোচন করেছে পহেলা মার্চ। সেখানে ফ্যানেদের জার্সির নতুন ডিজাইন দেখানো হয়েছে। সোশ্যাল মিডিয়া পেজগুলিতে ছাড়া হয়েছে ভিডিও। আর সেই ভিডিওতেই Jailer, Jailer 2 এবং Coolie সিনেমার অডিও ট্র্যাক ও ডায়লগ ব্যবহার করেছে চেন্নাই। এছাড়াও আরো একাধিক জায়গায় কপিরাইটেড অডিও ব্যবহার হয়েছে। সেই সাথে মামলাকারী আদালতে কপিরাইটেড মেটেরিয়াল ব্যবহার করা আটকানোর আবেদন করার পাশাপাশি ফ্রাঞ্চাইজির জার্সি বিক্রি থেকে বাণিজ্যিক লাভের হিসাব জমা দিতে বলেছে।
অবশ্যই পড়ুন:এবার দাম বাড়তে চলেছে পেট্রোল এবং ডিজেলের? নতুন নির্দেশ কেন্দ্রের
উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে IPL 2026 এর নতুন জার্সি উন্মোচন করার পাশাপাশি সেই ভিডিওতে ব্যবহার করা হয়েছিল রজনীকান্ত অভিনীত ছবির অডিও ট্র্যাক এবং ডায়ালগ। ভিডিওটিতে অনিরুদ্ধর সিনেমার মিউজিকও ব্যবহার করা হয়। যদিও পহেলা মার্চ চেন্নাই সুপার কিংসকে ইমেল পাঠানো হলে তারা কপিরাইটেড মেটেরিয়াল বন্ধ করার পাশাপাশি ভিডিওটিও সরিয়ে দেয়। এরপর সেই ভিডিওতে বেশ কিছু জায়গায় সংশোধন করে পুনরায় সেটি আপলোড করা হয়।