সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: রান্নার গ্যাসের সরবরাহ আর দাম নিয়ে যখন হাহাকার, ঠিক তখনই সাধারণ মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ফের রেশন দোকানের মাধ্যমে কেরোসিন তেল (Kerosene in Ration) সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষরা স্বস্তি পাবে। বর্তমানে খোলা বাজারে ১ লিটার কেরোসিন কিনতে গেলে ১০০ টাকা করে পড়ে। এমনকি চাহিদা বাড়লে সেই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু রেশন দোকানে কত টাকায় বিক্রি হবে এই কেরোসিন?
রেশন দোকানে কেরোসিন বিক্রি
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রেশন দোকান থেকে এবার কেরোসিন তেল বাজারেফ দামের তুলনায় অনেকটাই কমে পাওয়া যাবে। জানা গিয়েছে, রেশন থেকে কেরোসিন পাওয়া যাবে প্রায় ৫১.৯৩ টাকা থেকে ৫৫ টাকা লিটারের মধ্যেই। অর্থাৎ, বাজারের তুলনায় ৪৫ থেকে ৫০ শতাংশ কম দামে এই জ্বালানি কিনতে পারবে আমজনতা। বলে রাখি, সাম্প্রতিক সময় রান্নার গ্যাস বুকিং এর ক্ষেত্রেও কিছু বিধিনিষেধের কথা সামনে আসছে। শহর এলাকায় তো গ্যাস বুকিং এর ক্ষেত্রে ২৫ দিন সময় ব্যবধান দেওয়া হয়েছে, আর গ্রামাঞ্চলে সেই সময়সীমা দেওয়া হয়েছে ৪৫ দিন। সেই পরিস্থিতিতে অনেক পরিবার বিকল্প হিসেবে কেরোসিন তেল মজুদ করে রাখছে। আর পরিবেশ দূষণের কথা মাথায় রেখে কয়েক বছর আগে রেশন দোকানে কেরোসিন সরবরাহ কমিয়ে দিয়েছিল কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আবারো রেশন ব্যবস্থায় কেরোসিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার রাজ্যগুলির জন্য ৪০ হাজার কিলোলিটারের বেশি কেরোসিন বরাদ্দ করে দিয়েছে, যা খুব শিগগিরই রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা হবে।
আরও পড়ুন: ৭০ কিমি মাইলেজ, দারুণ ফিচার্স! মাত্র ৭০ হাজার টাকায় লঞ্চ হল Hero Passion Plus 2026
জানিয়ে রাখি, রেশন দোকানে কেরোসিন পুনরায় চালুর দাবিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ফেডারেশন কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। আর সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরিকে চিঠিও পাঠানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্তে নেওয়া হচ্ছে।