বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে এদেশের রন্ধনশালায়। যুদ্ধ পরিস্থিতিতে ভারতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়েছে 60 টাকা (LPG Booking)। তাতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। এ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন বিরোধীরা। ঠিক সেই পরিস্থিতিতে এবার রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, 15 দিনের বদলে বিভিন্ন তেল কোম্পানি গুলির সিদ্ধান্তে প্রথম গ্যাস বুকিং করার পর পরবর্তী গ্যাস সিলিন্ডার বুক করার জন্য যে 21 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল এবার তার থেকেও বেশি দিন অপেক্ষা করতে হবে নতুন গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য।

গ্যাস বুকিং নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র

ANI এর রিপোর্ট অনুযায়ী, ইরান যুদ্ধের কোপে পড়ে গোটা বিশ্বে হু হু করে বাড়ছে তেল এবং গ্যাসের দাম। যদিও কঠিন পরিস্থিতির মাঝে দেশবাসীকে আশ্বস্ত করেছিল নরেন্দ্র মোদি সরকার। বলা হয়েছিল, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ভারতে বাড়বে না তেল এবং গ্যাসের দাম! একই সাথে দেশের তেল শোধনাগারগুলিকে LPG উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে বলা হয় কেন্দ্রের তরফে। তবে যুদ্ধ পরিস্থিতিতে দেখা গেল সরকারের আশ্বাস সত্ত্বেও এক ধাক্কায় 60 টাকা বাড়ল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। যা মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা বলাই যায়। এদিকে, সরকার এবং বিভিন্ন তেল কোম্পানিগুলি সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে জানিয়েছিল দেশে তেল এবং LPG র কোনও সংকট নেই। তেল সংস্থাগুলির তরফেও জানানো হয়েছিল, তাদের কাছে এই মুহূর্তে বিপুল পরিমাণ তেল মজুদ রয়েছে। এছাড়াও কয়েকটি সরকারি সূত্র দাবি করেছিল, পরিস্থিতি যাই হোক ভারতে দেখা দেবে না LPG র সংকট। তবে সেই সব আস্বস্তির পরেও বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসেরও।
অবশ্যই পড়ুন:যুদ্ধ থামছে মধ্যপ্রাচ্যের? ট্রাম্পের মন্তব্যে মিলল বড়সড় ইঙ্গিত
এদিকে, গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি এবার LPG বুকিং এর নিয়মে বড়সড় বদল আনল নরেন্দ্র মোদি সরকার। সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এতদিন LPG সিলিন্ডার বুকিং এর যে সময়সীমা ছিল তা বাড়ানো হচ্ছে। অর্থাৎ এবার থেকে আর 21 দিন নয় বরং 25 দিন অন্তর করা যাবে গ্যাস বুকিং। এমন সিদ্ধান্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের যুক্তি, "দেশে LPG গ্যাসের বাড়তি মজুদ এবং কালোবাজারি আটকাতে বুকিং এর সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে।"