নারী দিবসের আগেই স্বনির্ভর হবে মহিলারা! নতুন দিশা দেখাচ্ছে ‘Boutique-Ana’

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বনির্ভরতার এক অনুপ্রেরণামূলক উদাহরণ তৈরি করেছেন উদ্যোক্তা অনন্যা দাস মহাপাত্র। শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম Anabacus এর সাফল্যের পর এবার তিনি নিজস্ব উদ্যোগে শুরু করলেন ‘Boutique-Ana’। আর এই উদ্যোগের লক্ষ্য একটাই, ঘরে বসেই নারীদের প্রতিভাকে কাজে লাগিয়ে সুযোগ তৈরি করে দেওয়া। বলার বিষয়, দীর্ঘদিন ধরেই Anabacus এর মাধ্যমে অ্যাবাকাস শিক্ষার প্রশিক্ষণ দিয়ে বহু ছাত্র-ছাত্রী এবং মহিলাকে আত্মবিশ্বাসী গড়ে তুলেছিলেন অনন্যা দাস মহাপাত্র। আর সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এবার নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার নতুন দিশা দেখাচ্ছে তাঁর নতুন প্ল্যাটফর্ম ‘Boutique-Ana’।

