বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই বিধানসভা নির্বাচনের আগে একে একে ঢুকতে শুরু করেছে যুবসাথী এবং ভূমিহীন খেতমজুর প্রকল্পের (Bhumihin Khetmajur Scheme) টাকা। ইতিমধ্যেই বহু আবেদনকারী এই দুই প্রকল্প থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে গিয়েছেন। তবে এমন অনেকেই রয়েছেন যাঁরা ভূমিহীন প্রকল্প থেকে এক টাকাও এখনও পর্যন্ত পাননি। তাঁদের মধ্যে একটা বড় অংশের আবেদনকারী চিন্তায় রয়েছেন আদৌ সেই অর্থ পাবেন কিনা তা নিয়ে। এবার মমতা সরকারের এই প্রকল্প নিয়ে মিলল নতুন আপডেট। জানা যাচ্ছে, ভূমিহীন প্রকল্পে স্ট্যাটাস চেক করার সময় একটি লেখা দেখলেই বুঝে যাবেন আপনার অ্যাকাউন্টে ঢুকবে 4000 টাকা।
কারা পাবেন ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা?
পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প থেকে শুধুমাত্র তাঁরাই বছরে 4000 টাকা করে পেতে পারেন যাঁদের নামে এক ছটাক জমিও নেই। সেই সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ভোটার কার্ড এবং আধার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার বা কৃষক বন্ধুর মতো প্রকল্প থেকে অর্থ সাহায্য পান না এমন ব্যক্তিরাই এই প্রকল্প থেকে বার্ষিক 4000 টাকা পাওয়ার যোগ্য।
কীভাবে বুঝবেন আপনার টাকা ঢুকবে কিনা?
সরকারি আধিকারিকদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদনের পর তার রেজিস্ট্রেশন হয়ে গেলে সরকারি আধিকারিকরা সেটিকে অনুমোদন দেন। সেই অনুমোদন পাওয়ার পর একে একে ট্রেজারি থেকে ছাড়া হয় অর্থ। এই ধাপে আবেদনকারীরা যদি নিজেদের স্ট্যাটাস চেক করেন সে ক্ষেত্রে যদি সামনে পেমেন্ট ফাইল জেনারেটেড লেখাটি দেখায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার টাকা অবশ্যই অ্যাকাউন্টে পাঠানো হবে। এর অর্থ আপনার নাম সরকারি অনুদান পাওয়ার তালিকায় চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই ভূমিহীন ক্ষেতমজুরের নির্ধারিত অর্থ অ্যাকাউন্টে চলে আসবে।
অবশ্যই পড়ুন: গোটা সপ্তাহজুড়ে বৃষ্টি দুই বঙ্গে, আজ ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া
কীভাবে চেক করবেন অনলাইন স্ট্যাটাস?
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইনে চেক করতে হলে প্রথমেই ফোনের ক্রম ব্রাউজারে সার্চ করতে হবে Bhumihin শব্দটি। এরপরই সামনে ওপেন হওয়া পেজ থেকে প্রথম লিংক অর্থাৎ কৃষক বন্ধু পোর্টালের ভূমিহীন ক্ষেতমজুর বিকল্পটি বেছে নিয়ে সেখানে সার্চ বক্সে আবেদনকারীর মোবাইল নম্বর বা আধার নম্বর অথবা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে সার্চ করলেই সামনে চলে আসবে স্ট্যাটাস। সেখান থেকেই জেনে নিতে পারবেন আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে।