সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: অনেকেই মনে করেন যে, কোটিপতি হতে গেলে মোটা অংকের মূলধন দরকার। তবে বাস্তবে যদি নিয়মিত দীর্ঘমেয়াদি বিনিয়োগ (Investment) করতে পারেন, তাহলে সবই সম্ভব। সঠিক পরিকল্পনা থাকলে মাসে মাত্র ১০ হাজার টাকা দিয়েও কয়েক কোটির তহবিল গড়ে তুলতে পারবেন। চলুন একটু হিসাব বুঝে নিই।

সাধারণ এসআইপি থেকেই কোটিপতি

মনে করুন, আপনার বয়স এখন ২৫ বছর। এবার আপনি প্রতি মাসে ১০,০০০ টাকা করে একটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করলেন, সেক্ষেত্রে যদি বার্ষিক ১২% রিটার্ন ধরা হয় এবং আপনি ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে ৪২ লক্ষ টাকা। আর এখানে আপনি মোট সুদ পাবেন প্রায় ৬.০৭ কোটি টাকা। অর্থাৎ, মোট ফান্ড দাঁড়াবে প্রায় ৬.৪৯ কোটি টাকা। অর্থাৎ, মাত্র ৩৩ বছর পরেই ৫ কোটি লক্ষ ছুঁয়ে ফেলা সম্ভব। এটাই চক্রবৃদ্ধি সুদের মূল খেলা। তবে যদি আপনার আয় প্রতি বছর আরও বাড়ে, তাহলে বিনিয়োগ বাড়াতে পারেন। এই কৌশলই মূলত স্টেপ-আপ এসআইপি নামে পরিচিত। সেক্ষেত্রে প্রতি মাসে যদি ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন, আর প্রতি বছর বিনিয়োগ ১০% করে বাড়ান, সেক্ষেত্রে আপনার মোট ফান্ড দাঁড়াবে ৫.৭৩ কোটি টাকা। আর এই লক্ষ্য পূরণ করতে সময়ও কমে যাবে। হ্যাঁ, মাত্র ৮ বছর তাল মিলিয়ে বিনিয়োগ বাড়ালে দীর্ঘমেয়াদে বিরাট পার্থক্য তৈরি হবে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে গরমের দাপট, উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা! আবহাওয়ার আপডেট

বিনিয়োগের ক্ষেত্রে মাথায় রাখুন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়

প্রথমেই বলে রাখি, যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করুন। যদি আপনি ২৫ বছর বয়সে শুরু করতে পারেন, তাহলে যে সুবিধা পাবেন তা ৩৫ বছর শুরু করলে পাবেন না। কারণ, সময়ই আসল সম্পদ। আর বাজার পড়লে আতঙ্কিতভাবে বিনিয়োগ বন্ধ করবেন না। বরং, দীর্ঘমেয়াদি ইক্যুইটি বাজার ঐতিহাসিকভাবেই ভালো রিটার্ন দিয়ে থাকে। এমনকি বেতন বৃদ্ধি বা বোনাস পেলে অন্তত ১০% বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করুন। আর ছোট বৃদ্ধি ভবিষ্যতে বড় তহবিলে রূপ নিতে পারে।