বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2007, 2024 এর পর নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত ধরে 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপও ঘরে তুলেছে ভারত (BCCI Cash Reward)। তাতে তৈরি হয়েছে নতুন ইতিহাস। যা এর আগে করে দেখাতে পারেনি বিশ্বের কোনও দেশ। আর এই বিশেষ প্রাপ্তির জন্য ভারতীয় ক্রিকেট দলকে তাদের প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার টিম ইন্ডিয়ার উপর অর্থ বৃষ্টি করল ভারতীয় ক্রিকেট বোর্ডও।
BCCI এর কাছ থেকে কত টাকা পেল ভারত?
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ক্ষমতা দেখিয়ে এসেছে ভারতীয় দল। মাঝে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে আটকে গেলেও। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। সেখানে শক্তিশালী ইংল্যান্ডকে জোরালো ধাক্কা দিয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে নাকের জলে চোখের জলে করেছিল টিম ইন্ডিয়া। আরে গোটা লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের দুর্গ ভাঙার কাজটা করেছিলেন টিম ইন্ডিয়ার সকলেই। সেই সূত্রেই তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। তাই দলের ছেলেদের বিশেষ কৃতিত্বে তাদের টাকায় মুড়িয়ে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একাধিক রিপোর্ট অনুযায়ী, 20 ওভারের বিশ্বকাপে ভারতীয় দলের বড় সাফল্যের জন্য এবার 131 কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা করেছে ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দেওয়া এই অর্থ পাবেন টিম ইন্ডিয়ার প্রত্যেক প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফরা। এক কথায়, দলকে বিশ্বকাপ জিতিয়ে কোটিপতি টিম ইন্ডিয়ার সদস্যরা।
আরও পড়ুন: LPG সিলিন্ডার বুক করার আগে দেখে নিন কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ
উল্লেখ্য, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এ বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার মূল্যের পরিমাণ অনেকটাই বেড়েছে। সে বছর রোহিত শর্মারা চ্যাম্পিয়ন হয়ে BCCI এর হাত থেকে 125 কোটি টাকা পেয়েছিলেন। এবছর সেই পুরস্কার মূল্যের পরিমাণটা এক ধাক্কায় 6 কোটি টাকা বাড়ল।