বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুবসাথী প্রকল্প (Banglar Yuva Sathi) নিয়ে অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে! গত শনিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পর রাজ্যের আবেদনকারীরা একেবারে হাপিত্যেশ করে বসেছিলেন কখন অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা। যদিও ইতিমধ্যেই বহু আবেদনকারী বেকার ভাতা পেয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর। তবে অনেকেরই অভিযোগ, মুখ্যমন্ত্রী জানিয়ে দেওয়া সত্বেও অ্যাকাউন্টে আসেনি কোনও টাকা। এবার তাঁদের জন্যই রইল সুখবর। সুখবর রয়েছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প নিয়েও।

বিকেল চারটের মধ্যে ঢুকবে টাকা

একাধিক বিশ্বস্ত সূত্র মারফত খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই নাকি মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট জানানো হয়, ভোট প্রক্রিয়ার মাঝেও যাতে উন্নয়নের কাজ অব্যাহত থাকে সেদিকে নজর দিতে হবে। এছাড়াও বাংলার সরকারের নতুন দুই প্রকল্প যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুরের টাকা ঠিক কবে নাগাদ আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাও স্পষ্ট করে দেন মাননীয়া। ওই সূত্রের দাবি, গতকালের প্রশাসনিক বৈঠকের পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন আজ অর্থাৎ শুক্রবার বিকেল চারটের মধ্যে সকল আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে বেকার ভাতা এবং ভূমিহীন ক্ষেতমজুরের নির্দিষ্ট অর্থ। হ্যাঁ, সব ঠিক থাকলে আজ বিকেলের মধ্যেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে মাসিক ভাতা।
অবশ্যই পড়ুন:এবার স্বাস্থ্যসাথীর সুবিধা পাবে এরাও, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
উল্লেখ্য, গত শনিবার ধর্মতলার ঝরনা মঞ্চ থেকে বেকার ভাতা অর্থাৎ যুবসাথী প্রকল্প এবং ভূমিহীন ক্ষেতমজুর নিয়ে বড় ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তরফের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, পহেলা এপ্রিল নয় বরং শনিবার থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এই দুই প্রকল্পের টাকা।