বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরু হতে আর কয়েকটা দিন। নতুন সিজনে ভাগ্য বদলাতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এরই মাঝে ফের মিলল খারাপ খবর। জানা যাচ্ছে, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেলেও ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন 18 কোটি টাকার মাথিশা পাথিরানা। তবে খেলোয়াড় ফিট হয়ে উঠলেও তাঁকে IPL এ খেলতে যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। যার কারণে বারবার বিমানের টিকিট বুক করেও ক্যানসেল করতে হচ্ছে।
লঙ্কান পেসারকে নিয়ে চিন্তায় KKR
প্রথমত বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে সমস্যায় পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও ইতিমধ্যেই কাটার মাস্টারের বিকল্প খুঁজে নিয়েছে শাহরুখ খানের দল। KKR এ এসেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। এদিকে চোটের পর অস্ত্রোপচার এবং শেষে IPL থেকেও ছিটকে গিয়েছেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। যা আলাদা করে চাপে ফেলেছে কলকাতাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে জোরালো চোট পেয়েছিলেন লঙ্কান তারকা পাথিরানা। আশা ছিল হয়তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR কে কিছু ম্যাচে সঙ্গ দেবেন তিনি। সূত্রের খবর, চোটের পর একটা দীর্ঘ সময় কাটিয়ে ফিট হয়ে উঠেছেন শ্রীলঙ্কার পেসার। তবে শোনা যাচ্ছে, লঙ্কান ক্রিকেট বোর্ড তাঁকে নিয়ে এখনই ঝুঁকি নিতে নারাজ। হয়তো সে কারণেই পাথিরানাকে KKR এ খেলার জন্য ছাড়পত্র দিচ্ছে না তারা।
অবশ্যই পড়ুন:এই কাজ না করলেই অকেজো হয়ে যাবে আপনার আধার কার্ড!
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, লঙ্কান ক্রিকেটারকে IPL খেলতে আসার জন্য ছাড়পত্র না দেওয়ায় বারবার ফ্লাইটের টিকিট বুক করেও তা বাতিল করে দিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে। আদৌ লঙ্কান প্লেয়ারকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাঝে যদিও খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আশার আলো দেখা গেলেও ফের চাপে KKR।