বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই বদল এসেছে একাধিক সরকারি নিয়মে (Income Tax Rules)। আসন্ন এপ্রিলের প্রথম দিন অর্থাৎ পহেলা এপ্রিলেও উল্লেখযোগ্য বেশ কিছু ক্ষেত্রে বদল আসতে চলেছে। এর মধ্যে অন্যতম হলো আয়কর সংক্রান্ত নিয়ম। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, 1 এপ্রিল থেকেই আয়কর সংক্রান্ত নিয়মে বড় বদল আসছে। সরকারি সূত্র অনুযায়ী, আয়কর সংক্রান্ত বিষয়গুলি সাধারণ মানুষের কাছে সহজ করে তুলতেই এমন পদক্ষেপ। কিন্তু কোন কোন নিয়মে আসছে বদল?
বাড়ছে আয়কর দাখিলের সময়সীমা
এতদিন 9 মাসের মধ্যে রিভাইজড আয়কর দাখিল করতে হতো। তবে পহেলা এপ্রিল থেকে সেই নিয়মে আসছে বদল। অর্থাৎ এই দিন থেকেই রিভাইজড আয়কর দাখিলের সময়সীমা বাড়ছে। যদিও 9 মাস পেরিয়ে আয়কর দাখিল করলে অতিরিক্ত ফাইন গুনতে হবে উপভোক্তাদের। জানা যাচ্ছে, 5 লাখ টাকা আয়ের ক্ষেত্রে 1000 টাকা ফাইন এবং আয় এর থেকে বেশি হলে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ফাইন লাগতে পারে।
কমছে TCS
সরকারি সূত্র মারফত খবর, আগামী পহেলা এপ্রিল থেকে TCS সংক্রান্ত নিয়মে বদল আসছে। বিদেশে লেখাপড়া এবং চিকিৎসার ক্ষেত্রে TCS কমানো হচ্ছে। এবার থেকে 10 লাখ টাকার বেশি খরচের ক্ষেত্রে 5 শতাংশের TCS কমে হচ্ছে দুই শতাংশ। একই সাথে বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও 2 শতাংশ TCS লাগবে।
গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণের নিয়মে বদল
গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণের ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ দিতে দেরি হলে সুদ দিতে হতো। তবে সেই সুদের উপর কর চাপাতো সরকার। এখন গোটা প্রক্রিয়াটাই সম্পূর্ণভাবে করহীন হচ্ছে। অর্থাৎ এর জন্য আলাদা করে আর কর দিতে হবে না
বাড়ছে STT
ফিউচার এবং অপশন ট্রেডিং এর ক্ষেত্রে বাড়ানো হচ্ছে STT অর্থাৎ সিকিউরিটি ট্রানসাকশন ট্যাক্স। ফিউচার সেলিং এর ক্ষেত্রে STT 0.05 হলেও অপশন ট্রেডিং এর ক্ষেত্রে সেটা 0.10 থেকে বেড়ে 0.15 হচ্ছে।
অবশ্যই পড়ুন:উল্টে যাবে সব খেলা! মহেন্দ্র সিং ধোনিকে প্রার্থী করছে বিজেপি?
প্রসঙ্গত, উপরিয়ক্ত বিষয়গুলির ক্ষেত্রে বদলের পাশাপাশি শেয়ার বাই ব্যাক এবং সভারিন গোল্ড বন্ড এর ক্ষেত্রেও আসছে বদল। শেয়ার বাই ব্যাকের ক্ষেত্রে বিনিয়োগকারীরা যে টাকা পান সেটা মূলধনী লাভ হিসেবে দেখিয়ে সেই নিয়মে কর আরোপ করা হবে। অন্যদিকে সারভিন গোল্ড বন্ড এর ক্ষেত্রে RBI এর ইস্যু করা দামি গোল্ড বন্ড কিনলে ওই দামেই রিডেম্পশনের ক্ষেত্রে কর ছাড় মিলবে।