সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: প্রতিবছরই মতুয়া মেলা (Matua Maha mela) উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মহাধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এই মহামেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান ঠাকুরবাড়িতে। তবে সেই ভিড় সামাল দেওয়ার জন্যই এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল (Eastern Railway Zone)। আগামী ১৬ থেকে ২০ মার্চ মেলা চলাকালীন অতিরিক্ত ২৮টি স্পেশাল ট্রেন (Indian Railways) চালানো হবে, যেগুলো শিয়ালদা বিভাগ থেকে বিভিন্ন রুটে চলবে।
কোন কোন রুটে স্পেশাল ট্রেন?
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই অতিরিক্ত ট্রেনগুলি ঠাকুরনগর থেকে গেদে, লালগোলা, ক্যানিং, নামখানা রুটের মধ্যে চলাচল করবে। আর যাত্রীদের সুবিধার জন্য আপ এবং ডাউন উভয় লাইনে ট্রেনগুলি চালানো হবে। বিশেষ করে ভোটমুখী পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবার এই ঘোষণায় যে মতুয়াভক্তরা খুশিতে আত্মহারা তা বলার অপেক্ষা রাখে না। জেনে নিন সময়সূচি এবং রুট।
সোমবার চলবে চারটি স্পেশাল ট্রেন
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, সোমবার ৪টি স্পেশাল ট্রেন চলবে। সেগুলি হল—
- গেদে–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি সকাল ১১:২০ মিনিটে গেদে স্টেশন থেকে ছাড়বে।
- লালগোলা–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি ভোর ৪:০৫ মিনিটে লালগোলা স্টেশনে থেকে ছাড়বে।
- ক্যানিং–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি ক্যানিং স্টেশন থেকে ছাড়বে সকাল ৬:৩৫ মিনিটে।
- নামখানা–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি সকাল ৫:০০ টায় ছাড়বে নামখানা থেকে।
মঙ্গলবার এবং বুধবার আটটি স্পেশাল ট্রেন
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে মঙ্গল এবং বুধবার অর্থাৎ ১৭ এবং ১৮ মার্চ আটটি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। আর এই ট্রেনগুলো দুইদিনই চলবে।
- গেদে–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি গেদে স্টেশন থেকে ছাড়বে সকাল ১১:২০ মিনিটে।
- লালগোলা–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি ভোর ৪:৫০ মিনিটে লালগোলা থেকে ছাড়বে।
- ক্যানিং–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি সকাল ৬:৩৫ মিনিটে ক্যানিং স্টেশন থেকে ছাড়বে।
- নামখানা–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি নামখানা স্টেশন থেকে ছাড়বে সকাল ৫:০০ টায়।
- ঠাকুরনগর–গেদে স্পেশাল ট্রেন যেটি বিকেল ৪:৩৫ মিনিটে ঠাকুরনগর স্টেশন থেকে ছাড়বে।
- ঠাকুরনগর–লালগোলা স্পেশাল ট্রেন যেটি দুপুর ৩:৪৫ মিনিটে ঠাকুরনগর স্টেশন থেকে ছাড়বে।
- ঠাকুরনগর–ক্যানিং স্পেশাল ট্রেন যেটি বিকেল ৫:০০ টায় ঠাকুরনগর স্টেশন থেকে ছাড়বে।
- ঠাকুরনগর–নামখানা স্পেশাল ট্রেন যেটি বিকেল ৪:০৫ মিনিটে ঠাকুরনগর স্টেশন থেকে ছাড়বে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, তা সত্ত্বেও পড়বে ভ্যাঁপসা গরম! আজকের আবহাওয়া
বৃহস্পতিবার এবং শুক্রবার চারটি স্পেশাল ট্রেন
এদিকে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার যথাক্রমে ১৯ এবং ২০ মার্চ আরও চারটি স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। সেগুলি হল—
- লালগোলা–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি ভোর ৪:৫০ মিনিটে লালগোলা স্টেশন থেকে ছাড়বে।
- নামখানা–ঠাকুরনগর স্পেশাল ট্রেন যেটি সকাল ৫:০০ টায় নামখানা স্টেশন থেকে ছাড়বে।
- ঠাকুরনগর–লালগোলা স্পেশাল ট্রেন যেটি দুপুর ৩:৪৫ মিনিটে ঠাকুরনগর স্টেশন থেকে ছাড়বে।
- ঠাকুরনগর–নামখানা স্পেশাল ট্রেন যেটি বিকেল ৪:০৫ মিনিটে ঠাকুরনগর স্টেশন থেকে ছাড়বে।